,

‘তোমাকে হৃদয় থেকে গ্রহণ করলাম’

news-image

বিনোদন ডেস্ক: অবশেষে নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। শনিবার সকাল থেকে অন্তর্জালে ঘুরছিলো এই তারকা জুটির বেশ কয়েকটি স্থিরচিত্র। তবে সকলে অপেক্ষায় ছিলেন নিক-প্রিয়াঙ্কার আনুষ্ঠানিক ঘোষণার।

শনিবার নিক ও প্রিয়াঙ্কা দু’জনই ইনস্টাগ্রামে একই রকম একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, নিকের বুকের ওপর হাত রেখে তার দিকে তাকিয়ে আছেন পিসি।

শেয়ার করা ছবিটির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার হৃদয় থেকে তোমাকে গ্রহণ করলাম।’ মজা করে ছবিটির নীচে নিক জোনাস মন্তব্য করেছেন, ‘ওয়াও। তোমাকে শুভকামনা। যার সঙ্গে তোমার বাগদান হয়েছে তিনি এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি।’

অন্যদিকে, নিক তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভবিষ্যতের মিস জোনাস। আমার হৃদয়, আমার ভালোবাসা।’

বাগদান অনুষ্ঠান শেষে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে নিক-প্রিয়াঙ্কাএ বছরের মে মাসে নিক জোনাস ও বন্ধুদের নিয়ে সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই সময় তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর আবার ছড়িয়ে পড়ে এই দুই তারকার প্রেমের গুঞ্জন।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কার সঙ্গে বলিউডের বেশ কয়েকজন অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা গেছে। এ তালিকায় আছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, শহিদ কাপুর, হারমান বেওয়েজা, ব্যবসায়ী অসীম মার্চেন্ট। অন্যদিকে নিক জোনাস এর আগে সাবেক বিশ্বসুন্দরী অলিভিয়া কালপো ও গায়িকা ডেল্টা গুডরেমের সঙ্গে প্রেম করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর