,

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

news-image

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর নবাবপুর হযরত ওসমান (রা.) মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল ফাত্তাহ বিন আমিনের বিরুদ্ধে তিন ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার শিকার এক ছাত্রের বাবা বৃহস্পতিবার সোনাগাজী মডেল থানায় মামলাটি করেছেন।

অভিযুক্ত শিক্ষক ফেনী জেলা জামায়াত নেতা আব্দুল হান্নানের ভাই।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট ফজরের নামাজের পর শিক্ষক ফাত্তাহ ভয়ভীতি দেখিয়ে তার ছেলে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। ওইদিন সকালে তার ভাতিজি মাদ্রাসায় খাবার নিয়ে গেলে বিষয়টি জানতে পারে। খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বাদী মাদ্রাসায় গেলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। এসময় জানা যায় ওই শিক্ষক আরো দুই ছাত্রকেও বলাৎকার করেছে। স্থানীয় প্রভাবশালীরা অভিযুক্ত শিক্ষকের পক্ষে আপসের চেষ্টা করায় মামলা করতে দেরি হয়েছে বলে বাদী জানিয়েছেন।

তবে এ বিষয়ে জানতে ওই শিক্ষকের সঙ্গে মোবাইলে চেষ্টা করেও পাওয়া যায়নি। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর