,

ঈদে ‘ক্যাপ্টেন খান’-এর জন্য খুলছে বন্ধ হল

news-image

বিনোদন প্রতিবেদক: উৎসব মানেই দেশের বড় পর্দায় শাকিব খানের ছবি! আসছে ঈদুল আযহা। সে উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তারকা এই অভিনেতার একমাত্র ছবি ‘ক্যাপ্টেন খান’। অন্যান্য বার শাকিবের একাধিক ছবি মুক্তি পেলেও এবার থাকছে একটি মাত্র ছবিই। তাই এই ছবিটি নিয়ে সবারই বেশ আগ্রহ। ছবিটি নিয়ে বাজি ধরছেন প্রত্যন্ত অঞ্চলের হল মালিকরাও!

আর তাই সারাদেশে বন্ধ থাকা শতাধিক সিনেমা হলে ‘ক্যাপ্টেন খান’ দেখানোর জন্য তালা খুলছে। খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ছবির প্রযোজনা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

এর মধ্যে ‘ক্যাপ্টেন খান’-এর পোস্টার, টিজার ও গান প্রকাশ পেয়েছে। সেগুলো দারুণ জনপ্রিয়তা পাওয়ায় নড়েচড়ে বসেছেন সবাই।

এ নিয়ে সেলিম খান বলেন, ২০০ সিনেমা হলে মুক্তি দিতে চেয়েছিলাম ‘ক্যাপ্টেন খান’। কিন্তু মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই হল মালিকদের চাহিদা বাড়ছে। বন্ধ থাকা হল মালিকরাও আসছেন। তাদের চাহিদার কারণে এখন ২৫০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে হচ্ছে!

সেলিম খান বলেন, ‘ক্যাপ্টেন খান’-এর জন্য ঈদে শতাধিক বন্ধ সিনেমা হল আবার চালু হচ্ছে বলে জেনেছি৷ প্রতিটি হলে হাই রেন্টালে ছবি দিচ্ছি। শাপলা মিডিয়া এখনো পর্যন্ত যতগুলো ছবি মুক্তি দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ‘ক্যাপ্টেন খান’ ছবির।

এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাথে কথা বলে জানা গেছে, সারাবছর বন্ধ থাকলেও ঈদ মৌসুমে অনেকগুলো বন্ধ হল চালু হয়। এবার যেসব সিনেমা হল খুলছে সেগুলোতে শাকিব খানের ছবি ‘ক্যাপ্টেন খান’ প্রদর্শিত হবে।

‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিবের নায়িকা বুবলী। আরো আছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমূখ। ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর