,

সহজেই রাঁধুন ভুড়ি ভুনা

news-image

ভুড়ি ভুনা অনেকেরই পছন্দের খাবার। গরু কিংবা খাসির ভুড়ি ভুনা খেতে বেশ মজার। বছরের অন্যান্য সময়ে রান্না হোক বা না হোক, কুরবানির ঈদে ভুরি ভুনা রান্না করেন অনেকেই। রেসিপি জানা থাকলে আপনিও রান্না করতে পারেন সুস্বাদু এই খাবারটি। রইলো রেসিপি-

উপকরণ: ভুড়ি- ৫ কেজি, পেঁয়াজ মোটা করে কাটা- ২ কাপ, কাঁচা মরিচ- ছোট টুকরো করা আধা কাপ, রসুনবাটা- ৩ টেবিল চামচ, আদাবাটা- ২ টেবিল চামচ, ধনে- জিরা বাটা- ৩ টেবিল চামচ, তেল- ২৫০ মিলিলিটার বোতলের তিন বোতল, লবণ- স্বাদমতো, হলুদ- ৫ চা চামচ, এলাচ- ২৫ টি, লবঙ্গ- ২৫ টি, দারুচিনি- ২০ টি, গোলমরিচ- দুই মুঠো, শুকনো মরিচ চেরা- চাহিদা অনুযায়ী, তেজপাতা- ৫/৬ টি, পানি- দুই কাপ, নারকেল কোড়ানো- ১ টি।

প্রণালি: ভুড়ির চর্বি ফেলে দিয়ে গরম পানি দিয়ে ভুড়ি পরিষ্কার করে ছোট টুকরা করে ( বেশি ছোট করবেননা, রান্নার পর আরও ছোট হয়ে যায় ) আবারও গরম পানি দিয়ে ভালো করে ঘসে ঘসে ধুয়ে নিতে হবে। একমুঠো গোলমরিচ উঠিয়ে রেখে বাকি গোলমরিচ ও গরম মশলা শুকনো তাওয়ায় টেলে গুঁড়া করতে হবে। এবার একটি কড়াই বা হাঁড়িতে ভুড়ি দিয়ে সব কাটা ও বাটা মশলা, তেজপাতা ও একমুঠো গোলমরিচ দিয়ে ভালভাবে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিতে হবে।

এবার চুলায় মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। ভুড়ির পানি বেরিয়ে একটু কষে এলে পানি গরম করে দিতে হবে। গরম মশলার গুঁড়ো ও কাঁচা ঝাল ভুড়ির ওপর ছিটিয়ে দিতে হবে। এভাবে দুই দিন ধরে কষাতে হবে। পানি শুকিয়ে আসলে প্রয়োজন অনুযায়ী গরম পানি দিতে হবে। তৃতীয় দিন নারকেল থেকে তিনবার পানি দিয়ে দুধ বের করে এর সবটুকু ভুঁড়িতে দিয়ে দিয়ে জ্বাল দিয়ে কষিয়ে তেলের ওপর উঠলে নামাতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর