,

কফি আনানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

news-image

জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেলজয়ী কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, কফি আনান বিশ্বে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন সেজন্য বিশ্ববাসী তাকে মনে রাখবে।

প্রধানমন্ত্রীর শোকবার্তায় কফি আনানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করা হয়।

সাবেক জাতিসংঘ মহাসচিবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এক শোকবার্তায় বলেন, কফি আনান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন। মিয়ানমারে রোহিঙ্গা নিধনসহ বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার সমাধান প্রক্রিয়ায় তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।

তিনি বলেন, জাতিসংঘকে নতুনভাবে গড়ে তোলা এবং মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য বিশ্ববাসী চিরকাল তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। কফি আনানের বড় অর্জন ছিল ‘সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা’ নির্ধারণ ও বাস্তবায়ন।

কফি আনানের মৃত্যুতে গভীর শোক জানানো হয়েছে বিএনপি’র পক্ষ থেকেও। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় বলেন, কফি আনান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় একজন অগ্রণী ব্যক্তি হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে বিশ্ব একজন প্রাজ্ঞ কূটনীতিককে হারালো।

উল্লেখ্য, কূটনীতিক বিশ্বের অন্যতম পরিচিত মুখ কফি আনান ৮০ বছর বয়সে স্বল্পকালীন অনির্দিষ্ট অসুস্থতার কারণে মারা যান বলে শনিবার তার ফাউন্ডেশন এক টুইটবার্তায় জানায়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর