,

জোর করে স্কুলছাত্রীর নগ্ন ছবি তুলল বখাটেরা!

news-image

নড়াইলে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর নগ্ন ছবি ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাতজনের নামে মামলা হয়েছে। শনিবার দুপুরে মামলাটি দায়ের করেন স্কুলছাত্রীর বাবা জাহাঙ্গীর বিশ্বাস। সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে এসে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে টয়লেটে স্কুল শিক্ষার্থীর নগ্ন ছবি ধারণের অভিযোগ পাওয়া গেছে।

এ মামলায় আসামি করা হয়েছে- সদর হাসপাতাল এলাকার বেসরকারি অ্যাম্বুলেন্স চালক শহরের ভওয়াখালীর সেকেন্দার আলী আকাশ (২২), হাসপাতালের সুইপার হরেনের ছেলে বাসু (৩০), সদরের রামচন্দ্রপুরের ইয়ামিন সিকদার (২১), হোসেনপুরের আজিজুর রহমান (২২), ভওয়াখালীর সাব্বির হোসেন (২৫), হুসাইন (১৯) ও ভওয়াখালীর দেবদারতলার হোটেল কর্মচারি ইনামুল (১৯)।

মামলার বিবরণে জানা যায়, অসুস্থ এক আত্মীয়কে দেখতে এসে শুক্রবার হাসপাতালে অবস্থান করছিল অষ্টম শ্রেণির স্কুলছাত্রী। ওইদিন বিকেলে হাসপাতালের দ্বিতীয় তলার উত্তর পাশের টয়লেটে যায় ভূক্তভোগী মেয়েটি। এ সময় ইয়ামিন সিকদার, বাসু ও আকাশ টয়লেটের সামনে ঘোরাফেরা করছিল। পরবর্তীতে টয়লেট থেকে বের হওয়ার জন্য মেয়েটি দরজা খোলার সঙ্গে সঙ্গে অভিযুক্ত তিনজন তাকে বাধা দেয়। মেয়েটিকে ধাক্কা দিয়ে টয়লেটে ভেতরে আটকে দরজা বন্ধ করে দেয়। ভয়ভীতি দিয়ে মোবাইলে নগ্ন ছবি তুলে মেয়েটির কাছে টাকা দাবি করে। টাকা না দিলে নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবার হুমকি দেয় তারা। এ কাজে অন্য আসামিরা সহযোগিতা করে। এক পর্যায়ে টয়লেটের কাছে লোকজন এগিয়ে আসলে আসামিরা মেয়েটিকে নগ্ন অবস্থায় ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর