,

নাচে-গানে মাতিয়ে দিলেন শাকিব-বুবলী (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক:
ঠিক যেন বলিউডের সিনেমার গান! না, একটুও বাড়িয়ে বলা হচ্ছে না। সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবির প্রথম গানটি দেখার পর যে কেউ এমন মন্তব্যই করবেন।শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে ‘ক্যাপ্টেন খান’ ছবির প্রথম গান। ‘মামা ম্যাও ম্যাও’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে আনলিমিটেড অডিও ভিডিও ইউটিউব চ্যানেলে।

গানের দৃশ্যে একেবারে চমকপ্রদ লুকে দেখা দিয়েছেন শাকিব খান ও বুবলী। চোখ ধাঁধানো পোশাক আর দুর্দান্ত ড্যান্সে মাতিয়ে দিয়েছেন তারা। বলাই বাহুল্য, এই গানটি চলতি বছরের অন্যতম ‘ড্যান্স নাম্বার’ হতে যাচ্ছে। প্রকাশের পরপরই গানটি ঝড়ের বেগে দৌড়াচ্ছে। অন্তর্জালে চোখের পলকে বাড়ছে দর্শকের পরিমাণ। ধারণা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই গানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাবে।এই গানের আগে ‘ক্যাপ্টেন খান’ ছবির তিনটি পোস্টার ও একটি টিজার প্রকাশ হয়েছে। সেগুলো তুমুল আলোচিত হয়। এবার যোগ হলো গান। সুতরাং দর্শক আগ্রহের বিচারে এই ছবি এখন আরো বেশি সু-অবস্থানে রয়েছে।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি নির্মিত হয়েছে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খানের প্রতিষ্ঠান থেকে। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরো আছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, অমিত হাসান ও শিবা শানু প্রমুখ। দেখুন ‘মামা ম্যাও ম্যাও’ গানটি:

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর