,

শাকিবের নায়িকা পাওয়া গেছে, তবে…

news-image

অবশেষে শাকিব খানের নতুন ছবির নায়িকার খোঁজ মিলেছে। তবে কৌশলগত কারণে এখনই নাম প্রকাশ করতে চান না পরিচালক ও প্রযোজকদের কেউই। ‘শাহেনশাহ’ নামের এই ছবিতে শাকিব খানের বিপরীতে আরেকজন নায়িকা কে, তা ঘোষণা দেওয়া হবে ঈদের পর। গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে জানালেন পরিচালক শামীম আহমেদ রনী।

শাপলা মিডিয়ার ব্যানারের ‘শাহেনশাহ’ সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে প্রথম চুক্তিবদ্ধ হন নুসরাত ফারিয়া। দেশের সিনেমার সবচেয়ে জনপ্রিয় এই নায়কের বিপরীতে এবারই প্রথম অভিনয় করবেন তিনি। এদিকে প্রথমবারের মতো শাকিবের বিপরীতে নায়িকা হতে পেরে ফারিয়াও ভীষণ উচ্ছ্বসিত।

ছোট পর্দার নির্মাতা শামীম আহমেদের প্রথম সিনেমা ‘বসগিরি’। ছবিতে শাকিবের বিপরীতে বুবলীকে নায়িকা করে সবাইকে চমকে দেন এই নির্মাতা। এরপর শাকিব খান ও বুবলীর দারুণ জুটি গড়ে ওঠে। এবার ‘শাহেনশাহ’ ছবিতে আরেকজন নতুন নায়িকা উপহার দিতে চলছেন এই নির্মাতা। নতুন এই নায়িকা কতটা বাজিমাত করতে পারেন, তার জন্য অপেক্ষা ছবিটি মুক্তি পর্যন্ত।

এদিকে ‘শাহেনশাহ’ ছবি নিয়ে গতকাল রাতে ফেসবুকে একটি পোস্ট দেন শামীম আহমেদ। সেখানে তিনি লেখেন, ‘সুপারস্টার শাকিব খানের “শাহেনশাহ” ছবিতে নুসরাত ফারিয়ার জমজমাট রসায়নের সঙ্গে থাকছে আরেকজন নায়িকা। কে হতে যাচ্ছে ঢালিউড “শাহেনশাহর”র নায়িকা? আসছে চমক। ভাবুন আপনারাও।’

জানা গেছে, ঈদুল আজহার পর ‘শাহেনশাহ’ ছবির কাজ শুরু হবে। শুরুতে ছবির কাজ হবে ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। উপস্থাপনা থেকে চলচ্চিত্রের নায়িকা হিসেবে নাম লেখানো নুসরাত ফারিয়া একসময় চলচ্চিত্রে এসে থিতু হন। প্রথম ছবি ‘আশিকী’ দিয়ে বাজিমাত করেন। নানা কারণে ছবিটি ফারিয়াকে আলোচনায় এনে দেয়। এরপর বাংলাদেশ ও ভারতের কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করেন। এসব ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন বাংলাদেশের আরিফিন শুভ, কলকাতার জিৎ, ওম আর অঙ্কুশের সঙ্গে।

বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ভেবেই ভীষণ রোমাঞ্চিত নুসরাত ফারিয়া। বললেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছি। কিছুটা মানসিক চাপ অনুভব করছি। কারণ, তাঁর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে পারব তো!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর