,

সেঞ্চুরি করে পোলার্ডের বিষাদময় রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। আন্তর্জাতিক অঙ্গনে ২৭টি ও ঘরোয়া আসরে ৪২৬টি ম্যাচ খেলেছেন তিনি। অথচ কোনো সেঞ্চুরি নেই এই ডান-হাতি ব্যাটসম্যানের। অবশেষে ঘরোয়া আসরের ৪২৭তম ম্যাচের ৩৮৪তম ইনিংসে সেঞ্চুরির দেখা পেলেন পোলার্ড। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেতে এত বেশি ইনিংস খেলা প্রথম বিশ্ব ক্রিকেটার তিনি।

পোলার্ডের আগে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেতে এত বেশি ইনিংস খেলছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। ঘরোয়া আসরে ২২২তম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আফ্রিদি। আফ্রিদির পর এই রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১৮১তম ইনিংসে ঘরোয়া আসরে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

ঘরোয়া আসরে প্রথম সেঞ্চুরি পেয়ে একটি রেকর্ড হাতছাড়া করেছেন পোলার্ড। এই ম্যাচের আগে সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রানের মালিক ছিলেন পোলার্ড। এবার এই তালিকা থেকে বাদ পড়ে গেলেন তিনি। পোলার্ড বাদ পড়ে যাওয়ায় ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রানের মালিক এখন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। সেঞ্চুরি ছাড়া ৩১৭ ম্যাচে ৮০৩৪ রান করেছেন মালিক।

পোলার্ডের বিষাদময় রেকর্ডের ম্যাচে সেন্ট লুসিয়া স্টার্স ৩৮ রানে হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টসকে। ম্যাচে সেন্ট লুসিয়া স্টার্সের পোলার্ড ৬টি চার ও ৮টি ছক্কায় ৫৪ বলে ১০৪ রান করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর