,

নিক-প্রিয়াঙ্কার বাগদানের প্রথম ছবি প্রকাশ

news-image

অবশেষে এলো সেই বিশেষ দিন। আজ ১৮ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার বাগদান। শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। ইতোমধ্যেই প্রিয়াঙ্কার নতুন কেনা জুহুর বাংলোকে আলো দিয়ে সাজানো হয়েছে। উৎসবের আমেজে সেজেছে প্রিয়াঙ্কার পরিবারও। সেই উৎসবের প্রথম ছবি প্রকাশ পেতেই শোরগোল সৃষ্টি হয়েছে বি টাউনে।

জমকালো আয়োজনের মধ্যেই সম্পন্ন হবে প্রিয়াঙ্কার বাগদান। ১৬ আগস্ট মধ্যরাতেই পাত্র নিক জোনাস সপরিবারে এসে পৌঁছেছেন মুম্বাই। অন্যদিকে প্রিয়াঙ্কাও বাড়িতে আয়োজন করেছেন ঘরোয়া কিন্তু জমজমাট পার্টির। বলিউডের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনরাই থাকবেন আজকের পার্টিতে। প্রিয়াঙ্কা প্রত্যেককে ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে।

এরই মধ্যে নির্বাচিত অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই তালিকায় আছেন দুই তারকার পরিবারের মানুষজন, কাছের বন্ধু আর বলিউডের কয়েকজন তারকা। অতিথিরা হলেন রণবীর সিং, করণ জোহর, রাভিনা ট্যান্ডন, মনীশ মালহোত্রা, সোফি চৌধুরী ও পরিণীতি চোপড়া এবং মুকেশ আম্বানির পরিবারও।
সূত্র: টাইমস নাও

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর