,

মেয়েকে নিয়ে ঢাকায় কোকোর স্ত্রী

news-image

কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি গত ১৩ আগস্ট রাতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন। উদ্দেশ্য কারাবন্দী অসুস্থ শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেখা করা এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া।

শর্মিলা রহমানের সঙ্গে এসেছে তার মেয়ে জাফিয়া রহমান। যদিও শর্মিলা রহমানের দেশে আসা এবারই প্রথম নয়। তিনি খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পরপরই দেশে এসেছিলেন। তখন ভেবেছিলেন হয়তো শিগগিরই কারামুক্ত হবেন শাশুড়ি খালেদা জিয়া। কিন্তু আইনি প্রক্রিয়ায় জামিন হতে বিলম্ব হবে জেনে ফের যুক্তরাজ্য চলে যান। তবে বরাবরের মতো এবারও উঠেছেন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা’য়।

বিএনপির দলীয় সূত্রে, শর্মিলা রহমান ঈদুল আজহা দেশেই পলন করবেন। আজ বিকেলে মেয়েসহ কারাবন্দী শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে যাওয়ার কথা তার।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর থেকে শর্মিলা রহমান দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে যুক্তরাজ্য চলে যান। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সপরিবারে বসবাস করছেন।

গত বছর ১৫ সেপ্টেম্বর লন্ডন সফরে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন সফরে গিয়ে ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে দুই মাসেরও বেশি সময় অবস্থান করে ২১ নভেম্বর দেশে ফিরে আসেন এবং গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর