,

ঐশ্বরিয়াকে নিয়ে ইমরান হাশমির মন্তব্য, যা বললেন বিশ্বসুন্দরী

news-image

বিনোদন ডেস্ক।। ঐশ্বরিয়ার রাই। বলিউড মাত করে হলিউডেও শক্ত আসন করে নিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী। তার রূপের জৌলুসের কাছে ম্লান সবাই। তবে এই সৌন্দর‌্যকে কি-না প্লাস্টিক সৌন্দর‌্য বলে মন্তব্য করেছেন বলিউড তারকা ইমরান হাশমি।

বলিউড প্রযোজক করণ যোহরের উপস্থাপনায় ‘কফি উইথ করণ’অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ইমরান। আর সে নিয়ে বেশ হৈ চৈ পড়ে যায়। এবার এই বিষয়ে নিজেই মুখ খুললেন ঐশ্বরিয়া। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দেবদাস’র পার্বতী জানিয়েছেন, ‘বিষয়টা পুরোটাই ব্যক্তিগত।’

তিনি আরও বলেন, ‘বিষয়টির সত্য-মিথ্যা সময় যাচাই করে দেবে। আপনারাও তা জানতে পারবেন। সৃষ্টিকর্তা আমার প্রতি বেশ মেহেরবান। অনেকের শারীরিক গঠন সুন্দর। তারপরও তারা বাড়তি কিছু করে থাকেন। সেই বাড়তি কিছু করার বিষয়টি নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে সেটিও ব্যক্তি বিশেষের পছন্দের ওপর নির্ভর করে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। আর এর আগে জেনে নেওয়া উচিত এ কাজের ভালো-মন্দের দিকটিও।

সরাসরি কিছু না বললেও বোঝা গেল, ইমরান হাশমির ওপর বেশ বিরক্ত অ্যাশ। কিছুটা ক্ষোভও প্রকাশ পেল তার কণ্ঠে। উৎস: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর