,

খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৬

news-image

খাগড়াছড়ি শহরে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, শহরের স্বনির্ভর বাজার এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে গোলাগুলি শুরু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক (আরএমও) নয়নময় ত্রিপুরা বলেন, পাঁচজনকে নিহত অবস্থায় আর চারজনকে আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এদিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ, ডিডিআর ও আর্মি। তাদের উপস্থিতিতেই থেকে থেকে গোলাগুলি হচ্ছে।

কারা এই গোলাগুলিতে জড়িয়েছে সে সম্পর্কে জেলা প্রশাসক বলেন, “ইউপিডিএফের প্রসিৎ গ্রুপ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই দুই পক্ষ গোলাগুলিতে জড়িত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

পুলিশ এ বিষয়ে কিছু বলেনি। পুলিশ সুপার আলী আহমদ খান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যস্ত রয়েছেন জানিয়ে বলেন, “পরে বিস্তারিত জানাব।”

ওই এলাকায় নিজ বাড়িতে থাকেন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য অমল বিকাশ ত্রিপুরা। তিনি বলেন, “আমরা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি। ঘর থেকে বের হতে পারছি না।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর