,

রাবির দশম সমাবর্তন ২৯ সেপ্টেম্বর

news-image
পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চতুর্থবারের মতো সমাবর্তনের তারিখ ঘোষণা করা হলো।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে দশম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। তবে সমাবর্তন বক্তা হিসেবে কে থাকছেন সে বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।
জানা যায়, ২০১৬ সালের ডিসেম্বর এবং পরে ২০১৭ সালের জানুয়ারিতে সমাবর্তনের তারিখ
ঘোষণা করেও তা পরিবর্তন করা হয়। পরে চলতি বছর ২৪ মার্চ অনুষ্ঠানের তারিখ নির্ধারিত
হয়। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদের পরিবর্তে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব
করবেন বলে ঠিক হয়। গ্রাজুয়েটরা শিক্ষামন্ত্রীর সভাপতিত্ব করা নিয়ে আপত্তি তোলেন। এরপর সমাবর্তনের ঠিক দশদিন আগে শিক্ষামন্ত্রীর চোখের অসুস্থতার কারণে আবারও সমাবর্তন স্থগিত করা হয়। এর আগে সাবেক উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সময়ে দশম সমাবর্তনের নিবন্ধন শুরু হয়। ওই সময়ে মোট পাঁচ হাজার ২৭৫ জন গ্রাজুয়েট নিবন্ধন করেন। এরপর মিজানউদ্দিনের মেয়াদ শেষ হলে নতুন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান আবারও
সমাবর্তনের নিবন্ধনের তারিখ ঘোষণা করেন।
এতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি, এমবিবিএস, বিডিএস ডিগ্রি অর্জনকারীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। সমাবর্তনে অংশ নিতে মোট ৬ হাজার নয়জন গ্রাজুয়েট নিবন্ধন করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর