,

যে কারণে বিয়ে করেননি অটল বিহারী বাজপেয়ী

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে দেশটিতে পুরো ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতে উপস্থিত হয়েছেন দেশ ও দেশের বাইরের অনেকেই।

সারা জীবন দল ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন এই সাবেক প্রধানমন্ত্রী। তবে অটল বিহারী বাজপেয়ীর কথা উঠলে অনেক সময়েই প্রশ্ন উঠে তিনি কেন বিয়ে করেননি। তিনি নিজেও অনেকবার এই প্রশ্নের মুখোমুখিও হয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছেন, এমন প্রশ্নের উত্তরে অটল বিহারী বাজপেয়ী নাকি হেসে জানাতেন, ব্যস্ত থাকার কারণেই আর বিয়ে করা হয়নি। যদিও তার ঘনিষ্ঠজনেদের মতে, রাজনৈতিক ক্ষেত্রে মনোনিবেশে ব্রতী হয়েই তিনি বিয়ে করেননি। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের জন্য তিনি আজীবন অবিবাহিত থাকা সিদ্ধান্ত নিয়েছিলেন।

জানা যায়, সাবেক সাংবাদিক এবং কংগ্রেস নেতা রাজীব শুক্লা এক সাক্ষাৎকারে এই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন তাঁকে। জবাবে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, ‘এমন এমন ঘটনা ঘটতে থাকে যেগুলোর মধ্যে আমি জড়িয়ে যেতে থাকি আর তার মধ্যেই বিয়ের বয়স চলে যায়।’

এরপর তাকে প্রেম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে খোলাখুলি কিছু না বললেও তখন তার কথায় তাঁর একাকিত্বের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তিনি জানান, ভিড়ের মধ্যে তিনি একাকিত্ব অনুভব করেন।

তবে ৪০-এর দশকে অটল বিহারী বাজপেয়ী প্রেমে পড়েছিলেন বলে ধারণা করা হয় । যখন তিনি গোয়ালিয়রে একটি কলেজে পড়াশোনা করছিলেন তখন রাজকুমারী কৌল এবং বাজপেয়ী তাদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কিছু না বললেও এই দুটি নাম সবসময়ই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে । নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন তারা। শোনা যায়, জাত-পাতের প্রভাব পড়েছিল তাদের সম্পর্কের ওপর। যার কারণে তা পরিণতি লাভ করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর