,

বাজপেয়ীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

news-image

কলকাতা প্রতিনিধি: পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর অন্ত্যেষ্টিক্রিয়া।

বিকেল ৩ টা ৪৫ মিনিটে বাজপেয়ীর মরদেহ পৌঁছায় দিল্লির স্মৃতিস্থল শ্মশানে। দুপুর ২টার দিকে দিল্লির দীন দয়াল উপাধ্যায় মার্গের বিজেপির নতুন সদর দফতর থেকে আইটিও ক্রসিং এবং দিল্লি গেট হয়ে বাজপেয়ীর মরদেহ নিয়ে যাওয়া হয় রাজঘাটে। রাজঘাট থেকে নেওয়া হয় রাষ্ট্রীয় স্মৃতিস্থলে।

হাজারো মানুষের সঙ্গে অটল বিহারীর শেষ যাত্রায় পায়ে হেঁটে শ্মশানে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

সাবেক প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন লাখো মানুষ। দলীয় কার্যালয় থেকে রাষ্ট্রীয় স্মৃতিস্থলে যাত্রার আগে সকাল থেকে সেখানে গীতা পাঠ করা হয়। বিশাখাপত্তনমে বালু ভাস্কর্য তৈরি করে টিডিপি নেতারা শেষ শ্রদ্ধা জানান অটলবিহারি বাজপেয়ীকে। ২০১৮ সালে ভারতীয় অ্যাথলেটরা যেসব পদক জয় করেছেন তা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করা হয়েছে। গান স্যালুটের মধ্য দিয়ে অন্তিম শ্রদ্ধা জানানো হয় বাজপেয়ীকে।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই দিল্লিতে এসে প্রয়াত বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানান। এদিন বাজপেয়ির শেষকৃত্যে এসে আরও শ্রদ্ধা জানান পাকিস্তানের আইন ও তথ্য মন্ত্রী ব্যারিস্টার সইদ আলি জাফর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গওয়ালি এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী লক্ষন কিরিয়েলা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে বাজপেয়ীর অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহবুব আলী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর