,

নকল নিয়ে যা বললেন শাকিব খান

news-image

বিনোদন ডেস্ক: শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবি’র ট্রেলার বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার পর ছবিটি নিয়ে ‍গুঞ্জন শুরু হয়েছে। তামিল ছবির অনুকরণে ছবিটি তৈরি হয়েছে বলে এমন গুঞ্জন উঠেছে।

গুঞ্জন উঠেছে যে, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ‘আনজান’ ছবি থেকে নির্মিত হয়েছে ‘ক্যাপ্টেন খান’ ছবিটি।

এমন গুঞ্জনের প্রতিউত্তরে শাকিব খান গণমাধ্যমকে জানান, ক্যাপ্টেন খান কোনো নকল ছবি নয়। তবে এটা রিমেক ছবি। একটি তামিল ছবির গল্প বেজ করে ক্যাপ্টেন খান নির্মাণ করা হয়েছে।

তিনি আরো জানান, রিমেক ছবিও কিন্তু অনেক সময় আসল ছবিকে ছাড়িয়ে যায়। আপনারা সালমান শাহ’র কেয়ামত থেকে কেয়ামত ছবির কথাই ধরুন। সে ছবিটিও কিন্তু রিমেক । অথচ আসল ছবির চেয়ে সালমান শাহ’র ছবিই কিন্তু বেশি ভালো হয়েছে।

আমি বিশ্বাস করি ক্যাপ্টেন খান রিমেক হলেও ওয়াজেদ আলী সুমন আসল ছবির চেয়ে ভালো বানিয়েছেন। ছবিটির আয়োজনও ভালো ছিল। দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখলেই বোঝতে পারবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ‘ক্যাপ্টেন ছবি’র ট্রেলার প্রকাশিত হয়েছে। ছবিটি এখন সেন্সরে রয়েছে। এ ছবির মাধ্যেমে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করেছেন মিশা সওদাগর ও শাকিব খান। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এতে শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলী।সূত্র: একুশে টেলিভিশন অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর