,

‘সামনে মেয়ের বিয়ে, তাই বাধ্য হয়েই মানুকে বিক্রি করছি’

news-image

নিজস্ব প্রতিবেদক: পাবনা থেকে ব্যাপারীদের সঙ্গে রাজধানীতে গরু বিক্রি করতে এসেছেন সিরাজ মিঞা। সবাই চার পাঁচটি গরু নিয়ে এলেও তিনি এনেছেন একটি গরু।আদর করে সিরাজ মিঞা তাকে ডাকেন মানু নামে।

পাবনার সাথিয়ায় সিরাজ মিঞার বাড়ি। পেশায় কৃষিজীবী। ধান চাষ আর বিলের মাছ ধরে সংসার চলে সিরাজ মিঞার। আগামী অক্টোবরে মেয়ের বিয়ে। কিন্তু বিয়ের খরচের টাকা এখনও জোগাড় হয়নি, তাই ইচ্ছা না থাকলেও পালা গরু মানুকে বিক্রি করেই মেয়ের বিয়ের খরচ যোগানোর সিদ্ধান্ত নিয়েছেন সিরাজ মিঞা।

গরুকে মানু ডাকার কারণ সম্পর্কে সিরাজ মিঞা বলেন, ‘বাছুর থেকে গরুটারে পালছি। বেলা করে খাবার দিতাম। খুবই শান্ত স্বভাবের। তাই নাম দিছি মানু। তারে মানু বলে ডাকলেও সেও বুঝে। মানু খুবই আদরের। টাকার দরকার সামনে মাইয়ার বিয়া। না হলে মানুরে বেছতাম না। গরুটা আমার সন্তানের মতো’।

রাজধানীতে এ বছর মোট ২৩টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি ও দক্ষিণে থাকছে ১৩টি পশুর হাট। এছাড়া দেশের বিভিন্ন স্থানে জেলা উপজেলায় বসেছে কোরবানি পশুর হাট।

এবার জিলহজ মাসের ১০ তারিখ আগামী ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুলআজহা তথা কোরবানি ঈদ উদযাপিত হবে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর