,

তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক: ট্রেন্ট ব্রিজে তৃতীয় ম্যাচটা জিততেই হবে সফরকারী ভারতকে। এই টেস্টে হারলে দুই ম্যাচ আগেই সিরিজ হারের লজ্জায় পড়তে হবে ভারতকে।

অন্যদিকে এই ম্যাচ জিতে দুই ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করে নিশ্চিন্ত হতে চাইবে ইংলিশরা।
গত দুই টেস্টে বলা যায়, স্বাগতিকরা হেসে-খেলে জয় তুলে নিয়েছিল ভারতের বিপক্ষে।

এজবাস্টন, লর্ডস টেস্টের পর আগামীকাল শনিবার ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে স্বাগাতিক দলের অধিনায়ক জো রুট।

দলে ফিরেছেন লর্ডস টেস্ট না খেলা বেন স্টোকস। দ্বিতীয় ম্যাচে স্টোকসের বদলে ডাক পাওয়া ক্রিস ওকসও আছেন তৃতীয় টেস্টে।

স্টোকসকে নিয়ে রুট বলেন, স্টোকসের ফেরাটা হয় দুর্দান্ত। সে যতবারই দলে ফিরেছে ততবারই নিজেকে প্রমাণ করেছে ভালোভাবে। আমি মনে করি, সে এই টেস্টেও ভালো কিছু করে দেখাবে। এ জন্য সে তৈরি।

বেন স্টোকসকে দলে ফেরাতে বাদ দিতে হয়েছে স্যাম কারানকে। গত লর্ডস টেস্টে ব্যাটে বলে অসাধারণ খেলেছিল এই বাঁহাতি অলরাউন্ডার।

এ নিয়ে রুট বলেন, অধিনায়ক হিসেবে এই সিদ্ধান্তটা নেয়া আমার জন্য অনেক কঠিন ছিল। আমাদের আরও দুটি ম্যাচ বাকি থাকবে। তবে ট্রেন্ট ব্রিজে তাকে মিস করব।

ইংল্যান্ড দল
অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), অলি পপ, জনি বেয়ারিস্ট্রো (উইকেট-কিপার), বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড ও জেমস এন্ডারসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর