,

খাসির কোরমা

news-image

কুরবানির ঈদ এলেই বেড়ে যায় খাবারের আইটেমের সংখ্যা। বাংলাদেশে মূলত গরু এবং খাসিই কুরবানি হয়ে থাকে বেশি। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে বিশেষ রেসিপির তালিকায় আজ থাকলো খাসির কোরমা। রেসিপিটি দিয়েছেন বিশিষ্ট রাঁধুনি রোমানা রহমান মিতু।

রান্নায় যা লাগবে
খাসির মাংস ১ কেজি, আদাবাটা ১ টেবিল চামচ, দারুচিনি বড় ৪ টুকরা, তেজপাতা ২ টি, লবণ ২ চা চামচ, ঘি আধা কাপ, কাঁচামরিচ ৮ টি, কেওড়া ২ টেবিল চামচ, তরল দুধ ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা সিকি কাপ, রসুন বাটা দুই চা চামচ, এলাচ ৪ টি, টক দই আধা কাপ, চিনি ৪ চা চামচ, দেশি পেঁয়াজ কুচি আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, জাফরান আধা চা চামচ।

রাধঁবেন যেভাবে
মাংস টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সব বাটা মশলা, গরম মশলা, টক দই, সিকি কাপ ঘি ও লবণ দিয়ে মেখে হাত ধোয়া পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিন। মাংস সেদ্ধ না হলে আরও পানি দিন। পানি অর্ধেক টেনে গেলে কেওড়া ও কাঁচামরিচ দিয়ে আবার হালকা নেড়ে ঢেকে দিন।

১৫ থেকে ২০ মিনিট পর পাশের চুলায় বাকি ঘি গরম করে পেঁয়াজ কুচি সোনালি রঙ করে ভেজে মাংসের হাঁড়িতে দিয়ে বাগার দিন। তারপর চিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দুধে ভেজানো জাফরান ওপর থেকে ছিটিয়ে দিয়ে আরও ৫ মিনিট ঢেকে রাখুন। তারপর ঢাকনা খুলে লেবুর রস দিয়ে হালকা নেড়ে আঁচ একেবারে কমিয়ে তাওয়ার ওপর ঢেকে প্রায় ২০ মিনিট থেকে আধা ঘণ্টার মতো দমে রাখুন।

যখন কোরমা মাখা মাখা হয়ে বাদামি রঙ হবে এবং মশলা থেকে তেল ছাড়া শুরু করবে, তখন নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর