,

কুরবানির জন্য উট কিনেছেন শিমলা

news-image

বিনোদন প্রতিবেদক: অনেকদিন ধরে খবরের শিরোনামে নেই নায়িকা শিমলা। সবশেষ বলিউডে ‘সফর’ নামে একটি ছবিতে অভিনয় করা নিয়ে নড়েচড়ে বসেন নায়িকার ভক্তরা।

এবার কুরবানির জন্য উট কিনে শিমলা গ্রামের বাড়িতে হৈচৈ ফেলে দিয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার কুরবানির জন্য কেনা উট নায়িকার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদরের কলেজ রোড এলাকায় পৌঁছায়।
উটটিকে দেখার জন্য আশপাশের গ্রামের শতশত মানুষ ভিড় করছেন নায়িকার বাড়িতে।

শিমলার বড় ভাই সেলিম মিয়া জানান, এক বছর আগে উটটির জন্য ঢাকার দেওয়ানবাগ দরবারের মাধ্যমে দেড় লাখ টাকা বুকিং দেয় শিমলা। পর্যায়ক্রমে এটির মূল্য ১০ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে। মূল্য পরিশোধের পর বৃহস্পতিবার এটি আমাদের বাড়িতে পৌঁছেছে। এবারের ঈদে এটাকে কুরবানি করা হবে।

বিষয়টি জানার জন্য শুক্রবার এই প্রতিবেদকের পক্ষ থেকে শিমলার মুঠোফোনে বেশ কয়েকবার ফোন ও এসএমএস করা হয়। কিন্তু কোনোটিতেই সাড়া দেননি এই নায়িকা।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক শিমলার। ছবিতে শিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। সূত্র: আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর