,

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ফারিয়া তিন দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে ‘উসকানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তার ফারিয়া মাহজাবিনকে তিনদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে ফারিয়াকে ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে হাজির করে তাকে সাতদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাজেুদুর রহমান। শুনানি শেষে তাকে তিনদিন রিমান্ডে নেয়ার অনুমতি দেন আদালত।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, আন্দোলনকারীদের খাবার সরবরাহ, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে উসকানিমূলক গুজব ছড়িয়েছেন ফারিয়া। তার সঙ্গে আরে কে কে জড়িত ছিল, তা জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

এর আগে সকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ধানমন্ডির নার্ডি বিন কফি হাউজের মালিক ফারিয়া মাহজাবিনকে বৃহস্পতিবার রাতে হাজারীবাগ থানার হাজী আফসার উদ্দিন রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ফারিয়া ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে ছাত্র আন্দোলনকে ‘ভিন্ন খাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে’ বিভিন্ন রকম ‘উসকানিমূলক মিথ্যা তথ্য সংবলিত অডিও ক্লিপ’ ছড়াচ্ছিলেন।

পরে ফারিয়াকে হাজারীবাগ থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারার মামলা করে র‌্যাব। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর