,

বঙ্গবন্ধুর খুনিরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের খুনি ও স্বাধীনতাবিরোধী শক্তি এখনও দেশ-বিদেশে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর মৌচাক বাসস্ট্যান্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

মোজাম্মেল হক বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না। মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে শক্তিশালী। বাঙালি একাত্তরে একতাবদ্ধ ছিল, আজও আছে। বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতা বিরোধীদের স্থান হবে না।

তিনি বলেন, যতই ষড়যন্ত্র করা হোক, বাংলাদেশের অগ্রযাত্রাকে কিছুতেই ব্যাহত করা যাবে না। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করছেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের খুনিদের দেশে এনে সাজা কার্যকর করার প্রচেষ্টা অব্যাহত আছে। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদেরও বিচার হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব হলেই তার রক্তের ঋণ কিছুটা শোধ হবে।

এসময় গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর