,

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি দেশটির ২২তম প্রধানমন্ত্রী। আজ শুক্রবার জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটিতে জয়ী হওয়ার পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। খবর জিও টিভির।

জাতীয় পরিষদের ১৭৬ জন সদস্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরানের পক্ষে ভোট দেয়। আর বিরোধী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ ৯৬ ভোট পান।

নির্বাচনের ফল ঘোষণার পর পিএমএল-এনের আইনপ্রণেতারা স্লোগান দেন এবং প্রতিবাদ জানান।

সাধারণ নির্বাচনে তৃতীয় অবস্থান নিশ্চিত করা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) শাহবাজকে সমর্থন জানালেও শেষ মুহূর্তে তা থেকে সরে দাঁড়ায় এবং ভোট দেয়া থেকে বিরত থাকে। এদিকে মুত্তাহিদা মজলিশ-ই-আমাল (এমএমএ)-র ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করা জামাত-ই-ইসলামীর প্রার্থী উভয় নেতাকেই ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

এদিকে আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান। দেশটির রাষ্ট্রপতি মামনুন হোসেন এই শপথ পাঠ করাবেন।

উল্লেখ্য, গেল ২৫ জুলাই দেশটির সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ইমরান খানের পিটিআই। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় বিরোধীদের চাপের মুখে পড়তে হয় ইমরান খানকে। কিন্তু শেষপর্যন্ত খেলার মাঠের মতো রাজনীতির মাঠেরও সব চাপই উতরে গেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর