,

তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দিলেন মারকেল

news-image

যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের বর্তমান টানাপড়েন সম্পর্কের মধ্যেই আঙ্কারার সাথে সম্পর্ক আরো শক্তিশালী করার ঘোষণা দিয়েছে জার্মান।
সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে টেলিফোন আলাপে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ঘোষণা দেন।

মারকেল বলেন, তুরস্কের সঙ্গে সহযোগিতামূলক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পর্যায়ের সফরের মধ্যদিয়ে সে সম্পর্ক এগিয়ে নেয়া হবে। তিনি এসময় জার্মানির স্বার্থেই তুরস্কের শক্তিশালী অর্থনীতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

আগামী সেপ্টেম্বরের শেষ দিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জার্মানি সফরে যাবেন। এছাড়া, আগামী কয়েক দিনের মধ্যে তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আলবায়রাকের সঙ্গে জার্মান অর্থমন্ত্রী পিটার আল্তমেয়ারের বৈঠক হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক নানা টানাপড়েনের মাঝে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের পণ্যের ওপর নানারকম বাড়তি শূল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে তুরস্ক মার্কিন সকল ইলেক্ট্রনিক্স পণ্যের ওপর শুল্কহার দ্বিগুণ করেছে। আর এমন টানাপড়েনের মাঝেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র জার্মান তুরস্কের পাশে দাঁড়াল। সূত্র: আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর