,

‘১৪-১৫ জন আমার স্বামীকে তুলে নিয়ে গেছে’

news-image

ডেস্ক রিপোর্ট : ‘৯ দিন ধরে আমার স্বামী নিখোঁজ। গত গত ৮ আগস্ট রাত ১০টা ২০ মিনিটের দিকে দুটি হাইএস মাইক্রোবাসে প্রায় ১৪/১৫ জন লোক আমার স্বামীকে তুলে নিয়ে যায়। কেন তাকে তুলে নিয়ে গেছে তা, এখনও আমরা জানি না। এরপর থেকে আমরাও তার কোনও খোঁজ পাচ্ছি না। আমার স্বামীকে খুঁজতে সহায়তা করুন।’

শুক্রবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে এই অনুরোধ জানান নিখোঁজ র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল হাসিনুর রহমানের স্ত্রী শামীমা আখতার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার স্বামী সত্যিকারের একজন দেশ প্রেমিক ছিলেন। তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দেশের জন্য কাজ করেছেন। তার এই নিষ্ঠার জন্য তিনি বাংলাদেশ রাইফেলস পদক বীর প্রতীক বি.পি. এম পদকও পেয়েছেন। তার কোনও শত্রু ছিল না। কে বা কারা তাকে তুলে নিছে গেছে জানি না।’

প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে শামীমা আখতার বলেন, ‘আমার স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। আমি জানি স্বজন হারানোর বেদনা, মাননীয় প্রধানমন্ত্রীর মতো কেউ বুঝবে না। তাই আমার স্বামীকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা কেন তাকে তুলে নিয়ে গেছে সেটি আমরা জানি না। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, যারা তাকে তুলে নিয়ে গেছে তারা সাদা পোশাক পরা ছিলেন। তুলে নেওয়ার পর দিন (৯ আগস্ট) পল্লবী থানায় আমি একটি সাধারণ ডায়েরি দায়ের করেছি। কিন্তু এখনও তার কোনও হদিস পাইনি। সূত্র : বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর