,

আসছেন নতুন মাহি!

news-image

বিনোদন প্রতিবেদক: দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করা এই নায়িকা তরতর করে নিজের গ্রহণযোগ্যতা নিয়ে যান শীর্ষে। গত বছর তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ তো দেশজুড়েই ঝড় তোলে। তবে বেশ কিছু দিন আলোচনার বাইরে থাকার পর আবারো নিজের ট্র্যাকে ফিরেছেন মাহি।

আসন্ন ঈদে মাহি অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। যার একটির নাম ‘মনে রেখো’। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে মাহির বিপরীতে নায়ক হিসেবে আছেন কলকাতার বনি সেনগুপ্ত।

একটি টিজার প্রকাশের পরই আলোচনায় আসে ‘মনে রেখো’ ছবিটি। যেখানে মাহি ও বনিকে একসঙ্গে ভালোভাবে গ্রহণ করেছে দর্শকরা। এবার প্রকাশ্যে এসেছে ‘মনে রেখো’ ছবির টাইটেল গানের প্রোমো। আর গানের দৃশ্যে বেশ চমকপ্রদ রূপে দেখা দিয়েছেন মাহি। এমন গ্ল্যামারাস লুকে তাকে এর আগে দেখা যায়নি; এমনটাই বলছেন দর্শকরা।

‘মনে রেখো’ শীর্ষক গানটি গেয়েছেন হৃদয় খান। এস এ হক অলিকের কথায় গানের সুর ও সংগীতায়োজনও করেছেন হৃদয়। গানের কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। প্রোমো প্রকাশের পর দর্শকরা পুরো গানটির জন্য দারুণ আগ্রহ প্রকাশ করছে। শিগগিরই প্রকাশ হবে পুরো গান।

মাহি ও বনি ছাড়াও ‘মনে রেখো’ ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু ও চিকন আলী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন।

দেখুন ‘মনে রেখো’ ছবির টাইটেল গানের প্রোমো:
https://youtu.be/P068GIC2xLw

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর