,

এবারের ঈদযাত্রা ঝুঁকি ও ঝামেলামুক্ত হবে: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এবারের ঈদযাত্রা ঝামেলামুক্ত হবে। তিনি বলেন, আমি মনে করি এবারের ঈদযাত্রা সবার জন্য ঝামেলা এবং ঝুঁকিমুক্ত হবে। এখন পর্যন্ত ঈদযাত্রায় যাত্রীদের অভিযোগ কম পাওয়া যাচ্ছে।

শুক্রবার (১৭ আগস্ট) মহাখালিতে ঈদে ঘরমুখো যাত্রীদের পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঈদের আগে প্রধানমন্ত্রী ২৩টি সেতু উদ্বোধন করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী রেল ওভারপাস খুলে দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল পথে অন্যান্য সমস্যার সমাধান করা হয়েছে। রাস্তায় খোড়াখুঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, কিছু যাত্রীদের কাছ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। পরে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন সিরাজগঞ্জের স্টারলাইন। সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দিয়েছি। এছাড়া আর কোনও অভিযোগ আসেনি।

মন্ত্রী আরও বলেন, মহাসড়কে পশুবাহি গাড়িগুলো সঠিকভাবে রাখা হলে ও ফিটনেসবিহীন গাড়ি না নামালে সমস্যার সৃষ্টি হবে না। এজন্য পশুবাহি গাড়িগুলো সঠিক স্থানে রাখারও অনুরোধ জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর