,

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

news-image

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান জানান, হোতাপাড়া এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শুক্রবার সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানান তিনি।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মহাসড়কে অবরোধ চলছিল। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর