,

অবৈধ অস্ত্র রাখার দায়ে মেসির ভাইয়ের জেল!

news-image

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভাই মাতিয়াস মেসিকে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে আড়াই বছরের সাজা ঘোষণা করেছেন রোজারিওর আদালত। বৃহস্পতিবার মেসির ভাইয়ের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।

তবে মাতিয়াস মেসিকে জেলে যেতে হচ্ছে না। জেলের বদলে তাকে আড়াই বছর সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে। মামলার তদন্ত কর্মকর্তারা তার সঙ্গে এক চুক্তিতে পৌঁছার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার লা ক্যাপিটাল পত্রিকা।

উল্লেখ্য, মাতিয়ান মেসির ওই অবৈধ অস্ত্র গত বছর পারানা নদীতে তারই রক্তাক্ত বোট থেকে উদ্ধার করা হয়েছিল। পরে হাসপাতাল থেকে আহত অবস্থায় মেসির ভাইকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার কিছুদিন পরেই তাকে জামিনে মুক্তি দেয় রোজারিওর আদালত। আদালতে মেসির ভাইয়ের আইনজীবী দাবি করেন, ওই পিস্তল তার মক্কেলের নয় এবং স্যান্ডব্যাংকের সঙ্গে ধাক্কা লাগাতেই আহত হন তিনি। তবে আদালতে প্রমাণিত হয়েছে যে, ওই অবৈধ আগ্নেয়াস্ত্র তারই। ফলে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর