,

পুলিশের গাড়ির সামনে দাঁড়াল ‘ভূত’, যা ঘটল (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক: রাতে এলাকা টহল দিতে বের হয়েছিলেন দুই পুলিশ কর্মকর্তা। হঠাৎ গাড়ি থেকে সামান্য একটু দূরে লাঠি হাতে হাঁটছে এক ভূত। গাড়িটি দেখে পর মুহূর্তেই খোঁড়ানো পায়ে পুলিশের দিকে ধেয়ে আসতে দেখা যায় তাকে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলার এক পুলিশ স্টেশনের কাছে ঘটেছে এ ঘটনা। ভিডিওতে রাতের অন্ধকারে সাদা শাড়ি পরা এক নারীকে হাঁটতে দেখা গেছে। ভূত হোক বা ডাইনি, পুলিশের দাবি, তার জন্যই থমকে যেতে হয়েছিল পুলিশের টহল ভ্যানকে।

ভিডিওতে দেখা যায়, পুলিশের এক কর্মকর্তা ভূত দেখে চিৎকার করছেন এবং তাদের দিকে না আসার জন্য মিনতি করছেন।
অনেকে বলেন, রাতে এলাকায় টহল দেওয়ার সময় প্রায়ই বান্দা জেলার পুলিশ সদস্যদের চোখে পড়ে এ ধরনের ঘটনা। বান্দা জেলার হালে থানার এক পুলিশ সদস্য সাহস করে সেই ঘটনার ভিডিও রেকর্ড করেন তার মোবাইলে। পরে সেই ভিডিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়ে যায়।

তবে বান্দা জেলার এসপি শালিনীদেবী বলেন, ‘এসব আজগুবি ঘটনা। কে এই ভিডিও ধারণ করে এ ধরনের গুজব ছড়ালো তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর