,

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত

news-image

জেদ্দা প্রতিনিধি: সৌদি আরবে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক পরিবারের ৪ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, তারা জেদ্দা থেকে তায়েফ যাচ্ছিলেন। মক্কা চেকপোস্ট এর আগে নন মুসলিম রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), তার তিন কন্যা – সায়মা সেলিম (১৬), সিনথিয়া সেলিম (১৪) ও সাবিহা সেলিম (১০)। মশিউর রহমানের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার, সন্দ্বীপে থানার সাঈদ বান্দা গ্রামে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর