,

আতিক-সায়রার রোমান্টিক রসায়ন

news-image

বিনোদন ডেস্ক: তরুণ কণ্ঠশিল্পী আতিক শামস। সংগীতাঙ্গনে দরাজ কণ্ঠের এই শিল্পীর অভিষেক হলো ‘খুব অচেতন’ নামের বিশেষ একটি মিউজিক ভিডিও দিয়ে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিওতেও দেখা গেছে তার সাবলীল উপস্থিতি। এতে তার বিপরীতে আছেন মডেল সায়রা।

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি। আর ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সিএমভি’র ব্যানারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি প্রকাশ পেয়েছে ১৪ আগস্ট।

গান-ভিডিওটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী আতিক শামস বলেন, ‘সংগীতশিল্পী হিসেবে এটা আমার স্বপ্ন ছোঁয়ার গান। এই কাজটি দিয়ে শুরু করলাম আমি। আমার বিশ্বাস গানটি শুনে ও দেখে সবার ভালো লাগবে।’

এদিকে গানটির স্রষ্টা আবিদ রনি বলেন, ‘আতিক শামস অসাধারণ পাওয়ারফুল কণ্ঠের একজন শিল্পী। ওর মতো কণ্ঠের খুব প্রয়োজন মিউজিক ইন্ডাষ্ট্রির। আমার প্রত্যাশা, এই গানটির মাধ্যমে সে নিজেকে প্রমাণ করতে পারবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর