,

হঠাৎ কেনো অবসর, জানালেন ডি ভিলিয়ার্স

news-image

স্পোর্টস ডেস্ক: গত মে মাসে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট বিশ্বে তার পরিচয় এন্টারটেইনার হিসাবে। তার ব্যাটিং ধামাকা প্রায়শই জনজীবন স্তব্ধ করে দিয়েছে। হাজারো কাজ ফেলে শুধুমাত্র তার ব্যাটিং দেখবেন বলে ক্রিকেভক্তরা টিভির সামনে বসেছেন নিয়ম করে। সেই এবির অবসর ঘোষণা অবশ্যই কষ্ট দিয়েছিল ক্রিকেটপ্রেমীদের।

হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এবি? গত তিন মাসে কখনো একবারের জন্যও এবি ডি ভিলিয়ার্স তার এই সিদ্ধান্তের পিছনে থাকা আসল কারণটা জানাননি। কিন্তু এবার বলে ফেললেন।

এবে ডিভিলিয়ার্স বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটে খেললে অনেক সময়ই প্রচণ্ড চাপ মাথায় চড়ে বসে। সেই প্রচণ্ড চাপ সামলে ক্রিকেট খেলাটা অনেক সময় টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। আমরা নিজেরাই নিজের উপর অনেক সময় চাপ তৈরি করি। তার উপর সমর্থকদের প্রত্যাশার চাপ, কোচের পারফর্ম করার চাপ। তার উপর গোটা দেশের প্রত্যাশা তো রয়েছেই। এতো চাপ মাথায়া নিয়ে খেলতে নেমে পারফর্ম করাটা কখনোই সহজ কাজ নয়।

দেশের হয়ে খেলার চাপ না হয় মাথা থেকে নামিয়ে ফেললেন। কিন্তু তিনি তো আইপিএলে খেলবেন বলে ঠিক করে রেখেছেন। অর্থাৎ সমর্থকদের প্রতাশ্যার চাপ তাকে এখনো সামলে যেতে হবে। এবি এক্ষেত্রে বলছেন, কোনো বড় ম্যাচে সেঞ্চুরি করার আনন্দটা বলে বোঝানো যাবে না। গোটা গ্যালারি তখন আমার নাম ধরে চেঁচাচ্ছে। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে এমন ছবি আর আমার জীবনে আসবে না। এটা ভেবে খারাপ লাগছে। আবার এটা ভেবে ভাল লাগছে যে, আমি কোনো গ্লানি নিয়ে ক্রিকেটকে বিদায় জানাচ্ছি না। তা ছাড়া দেশের হয়ে খেলার সময় আমরা মাসের পর মাস বাড়ির বাইরে কাটাতাম।

২০০৪-এ দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে অভিষেক হয়েছিল তার। দেশের হয়ে ২২৮ একদিনের ম্যাচ খেলে ৯৫৭৭ রান করেছেন তিনি। রয়েছে ২৫টা সেঞ্চুরি। জাতীয় দলের হয়ে এতগুলো দিন খেলার পরও এবি বলছেন, আমি একটু মুখচোরা মানুষ। খুব বেশি ভিড় আমার ভাল লাগে না। আমি কখনো স্পটলাইটে থাকতে চাই না। নিজেকে গুটিয়ে রাখতে ভালবাসি। তা ছাড়া খেলার বাইরে আমি পরিবারের জন্যও কিছুটা সময় বাঁচিয়ে রাখতে চাই। আমার মনে হয় এটা কোনো অপরাধ নয়। পরিবারের সঙ্গে সময় কাটাতে আমার ভাল লাগে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর