,

ট্রেনে ঈদযাত্রা শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে প্রথম যেদিনের আগাম টিকিট বিক্রি করেছিল, সেই ট্রেন ছাড়া শুরু হয়েছে।

শুক্রবার ভোর ৫টায় ঘরমুখো হাজারও মানুষ নিয়ে ঈদের প্রথম ট্রেন ‘বলাকা কমিউটার’ কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়।

আজ ৬৬টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ৩১টি আন্তঃনগর এবং বাকিগুলো লোকাল ও মেইল সার্ভিস।

কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনের মূলফটকে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে এবং টিকিটবিহীন সবাইকে বের করে দেয়া হচ্ছে।

স্টেশনে রয়েছেন র‌্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ আনসার সদস্যরা। রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা যাত্রীদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন।

কিশোরগঞ্জের ভাগলপুর যাওয়ার জন্য কমলাপুরে এসেছেন আবুল কালাম। তিনি বলেন, মেয়ের পরীক্ষা শেষ বলে এ জন্য আগেই বাড়ি ফিরছি। এবার স্টেশনের সার্বিক পরিস্থিতি ভালোই লাগছে। এমন পরিস্থিতি যেন ঈদযাত্রার শেষ দিন পর্যন্ত থাকে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা করিমউদ্দিনের বাড়ি নরসিংদীর রায়পুরায়। থাকেন ঢাকার মিরপুরে। ঈদের ভিড় এড়াতে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন স্ত্রী-সন্তানকে।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, শুক্রবার ৩১টি আন্তঃনগর ট্রেনসহ মোট ৬৬টি ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। ইতিমধ্যে ৬টি ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এ সময় যাত্রীদের ট্রেনের ছাদে, বাফারে না ওঠার অনুরোধ জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর