,

২৮ লাখ মানুষের ৬০ চিকিৎসক

news-image

নিউজ ডেস্ক: নওগাঁ জেলায় ডাক্তারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ভেঙে পড়েছে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা না পেয়ে বাধ্য হচ্ছে বেসরকারি ক্লিনিকগুলোতে যেতে। ১১টি উপজেলায় ২৭৫টি পদের বিপরীতে ডাক্তার আছেন মাত্র ৬০ জন। সিভিল সার্জন বলছেন, স্বল্প সংখ্যক ডাক্তার দিয়ে বিপুল রোগীর সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে। তবে, স্থানীয় এমপি আশ্বাস দেন, নতুন সাড়ে ৯ হাজার ডাক্তার নিয়োগে সমস্যা দূর হবে।

ডাক্তার সংকটে নওগাঁ ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে । এতে গ্রামের প্রান্তিক মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নানা সমস্যা নিয়ে দূর দূরান্ত থেকে হাসপাতালে রোগী এসে সেবা না পাওয়ায়, যেতে বাধ্য হচ্ছে বেসরকারি হাসপাতালগুলোতে।

হাসপাতালগুলোতে প্রয়োজনীয় এক্সরে মেশিন, ইসিজি মেশিন থাকলেও জনবল না থাকায় বছরের পর বছর পড়ে থাকায় নষ্ট হচ্ছে। সরকারি হাসপাতালে ভর্তি হয়ে সেবা না পাওয়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।

কর্মরত ডাক্তাররা বলছেন, স্বল্প চিকিৎক দিয়ে রোগীর সেবা দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে তাদের।

নওগাঁ বদলগাছী আবাসিক মেডিকেল অফিসার ডা. মুনজুর মোরশেদ বলেন, ‘মোট পোস্ট ৩৯ জন। সবাই যদি পেস্টে থাকতো সেবা সবাইকে ঠিকমত দেওয়া যেত। কিন্তু সেখানে আমাদের মেডিকেল অফিসার মাত্র ২ জন।’

স্বল্প জনবলে রোগীদের সামাল দিতে গিয়ে তোপের মুখে পড়ার কথা জানান নাসর্রা ।

জনপ্রতিনিধিরা বলছেন, স্বাস্থ্য সেবার নাজুক পরিস্থিতি উত্তরণে নতুন সাড়ে ৯ হাজার ডাক্তার নিয়োগ করা হলে অবস্থার উন্নতি হবে। আর সিভিল সার্জন বলছেন, এতো স্বল্প ডাক্তারে সেবা নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জেলায় ২৮ লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ১১টি উপজেলা হেলথ কমপ্লেক্সে ও ৩৪৫টি কমিউনিটি স্বাস্থ্য সেবা কেন্দ্র চলছে মাত্র ৬০ জন ডাক্তার দিয়ে। সময়টিভ অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর