,

তুরস্কের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে জার্মান প্রতিশ্রুতিবদ্ধ: মারকেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সঙ্গে তুরস্কের বর্তমান টানাপড়েন সম্পর্কের মধ্যেই আংকারার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে জার্মান।

বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিফোন আলাপে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ঘোষণা দেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।
মারকেল বলেন, তুরস্কের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক শক্তিশালী করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পর্যায়ের সফরের মধ্যদিয়ে সে সম্পর্ক এগিয়ে নেয়া হবে।

আগামী সেপ্টেম্বরের শেষ দিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জার্মানি সফরে যাবেন। এছাড়া, আগামী কয়েক দিনের মধ্যে তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আলবায়রাকের সঙ্গে জার্মান অর্থমন্ত্রী পিটার আল্‌তমেয়ারের বৈঠক হওয়ার কথা রয়েছে।

আনাদোলু আরও জানিয়েছে, গতকাল ফোনালাপের সময় জার্মান চ্যান্সেলর উদ্বেগ প্রকাশ করে বলেন, জার্মানির স্বার্থেই তুরস্কের শক্তিশালী অর্থনীতি দরকার।

কূটনৈতিক নানা টানাপড়েনের মাঝে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের পণ্যের ওপর নানারকম বাড়তি শূল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে তুরস্ক মার্কিন সকল ইলেক্ট্রনিক্স পণ্যের ওপর শুল্কহার দ্বিগুণ করেছে। আর এমন টানাপড়েনের মাঝেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র জার্মান তুরস্কের পাশে দাঁড়াল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর