,

বিস্ফোরক সাইফ আলী খান প্রথম স্ত্রীকে নিয়ে

news-image

বিনোদন ডেস্ক।। সাইফ আলি খান। ৪৮-এ পা দিলেন তিনি। পতৌদির নবাবের জন্মদিনে গতকাল বুধবার রাতভর পার্টি করেন কারিনা কাপুর খান, ইব্রাহিম আলি খান এবং সারা আলি খান। কিন্তু সাইফের ৪৮-এর জন্মদিনে তার প্রথম পক্ষের দুই সন্তান উপস্থিত ছিলেন। কিন্তু পরিস্থিতিটা আগে এমন ছিল না। নিজের ছেলে, মেয়ের সঙ্গে দেখা করতে গেলেও আগে প্রথম স্ত্রী-র অনুমতি নিতে হত সাইফকে।

পরিচালক রাহুল রাওয়ালির ‘বেখুদি’-র সেটে সাইফ আলি খানের সঙ্গে পরিচয় হয় অমৃতা সিং-এর। অমৃতার সঙ্গে সম্পর্ক তৈরিতে বেশি সময় নেননি সাইফ। অমৃতাকে নিয়ে ডিনারেও যান সাইফ আলি খান। বাবা-মায়ের আপত্তি থাকা সত্ত্বেও ১৯৯১ সালে অমৃতা সিং-কে বিয়ে করেন সাইফ। নিজের চেয়ে ১২ বছরের বড় অমৃতার সঙ্গে নবাব ঘরও করেন ১৩ বছর।

সাইফ, অমৃতার ১৩ বছরের সংসারে তাদের কোলে আসে সারা আলি খানে বং ইব্রাহিম খান। কিন্তু, ছেলের জন্মের কিছুদিন পর থেকেই অমৃতার সঙ্গে সাইফের অশান্তি শুরু হয়। অবশেষে ২০০৪ সালে ভেঙে যায় সাইফ-অমৃতার সংসার। সাইফের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পরই দুই সন্তানকে নিয়ে নবাবের বাড়ি ছাড়েন অমৃতা।

সাইফের দাবি, অমৃতা বাড়ি ছেড়ে যাওয়ার সময় তাদের দুই সন্তানকেও নিয়ে যান। সারা, ইব্রাহিমকে এরপর আর তার সঙ্গে দেখা করতে দেওয়া হত না। শুধু তাই নয়, সারা এবং ইব্রাহিমের ছবি নিয়ে সাইফ সব সময় কান্নাকাটি করতেন। সন্তানদের সঙ্গে দেখা করতে গেলে, সাইফকে অপমান করা হত বলে অভিযোগ করেন সাইফ। সাইফের সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে সেই অভিযোগেই সারা, ইব্রাহিমকে নবাবের সঙ্গে দেখা করতে দেওয়া হত না।

যদিও সারা, ইব্রাহিমের ১৮ বছর বয়স হওয়ার পর, অমৃতার বাধ্যবাধকতা অনেকটাই উঠে যায়। আর সেই কারণেই সাইফ, কারিনার সংসারে এখন অবাধ যাতায়াত সারা আলি খান এবং ইব্রাহিম খানের। উৎস : জি নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর