,

প্রিয়াঙ্কার বাগদানের আংটির দাম নিয়ে হৈ চৈ

news-image

বিনোদন ডেস্ক: বেশ চুটিয়ে প্রেম করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। প্রেমিক তার হলিউডের গায়ক নিক জোন্স। এ কথা আর কারো অজানা নয়। শোনা যাচ্ছে, প্রিয়াংকার ৩৬তম জন্মদিনে নিজেদের বাগদানটাও সেরেছেন এই তারকা জুটি।

বাগদান সারলেও সেই বাগদানের আংটিটি বেশ লুকিয়ে রাখছিলেন প্রিয়াঙ্কা। কেন? সে নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার প্রিয়াংকা নিজেই প্রকাশ্যে নিয়ে আসলেন সেই বাগদানের আংটি।

সম্প্রতি ভারতে এসেছেন দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। মঙ্গলবার মনিষ মালহোত্রার আয়োজিত এক পার্টিতে রাভিনার সাথে একটি সেলফি তোলেন প্রিয়াংকা। আর তখন ছবিতে ধরা পড়ে প্রিয়াঙ্কার হাতে বাগদানের ডায়মন্ডের আংটিটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্ববিখ্যাত ডায়মন্ড কোম্পানি হোয়াইট পাইনের আংটি প্রিয়াঙ্কার হাতে। এর দাম প্রায় ২০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় দেড়কোটি রুপি! এজন্যই হয়তো আংটিটি লুকিয়ে নিজেকে আলোচনা থেকে দূরে রাখতে চাইছিলেন প্রিয়াঙ্কা!

এরইমধ্যে আংটির দাম প্রকাশ হতেই সে নিয়ে হৈ চৈ পড়ে গেছে বলিউডে। প্রেমিকের কাছ থেকে দেড় কোটি রুপির আংটি পেয়েছেন প্রিয়াঙ্কা, সেটাই এখন টক অব দ্য বি-টাউন!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর