,

গোলবন্যায় ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। ৫-০ গোলে ভুটানকে হারায় গোলাম রব্বানী ছোটনের দল।

আজ বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যায় ম্যাচ শুরুর ১৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আনাই মোগিনির দূরপাল্লার শট থেকে এগিয়ে যায় বাংলাদেশ। তাঁর এই গোলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় গতবারের চ্যাম্পিয়নদের। ম্যাচের ৩৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন আনুচিং মগিনি। এর ঠিক পাঁচ মিনিটের ব্যবধানে ফের দলের পক্ষে তৃতীয় গোল করেন তহুরা খাতুন। বিরতিতে যাওয়ার আগেই স্কোর দাড়ায় ৩-০।

বিরতির পর মাঠে নেমেই ৬৯ মিনিটে বাংলাদেশের পক্ষে চতুর্থ গোল করেন মারিয়া মান্দা। সবশেষে ৮৬ মিনিটে দলের পঞ্চম ও নিজের প্রথম গোল করেন শাহেদা আক্তার রিপা।

গতবার নিজেদের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পথে প্রাথমিক পর্বে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলার এই নারী ফুটবলাররা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর