,

মোবাইলের প্রয়োজনীয় কিছু ‘অজানা’ কোড

news-image

অনলাইন ডেস্ক : বর্তমানে এই ডিজিটাল যুগে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না। নিত্য নতুন সব ফিচার দিয়ে মানুষের জীবন অনেকটাই সহজ করে তুলেছে এই স্মার্টফোন।

তবে অনেকের কাছেই স্মার্টফোনের সব ফিচার পুরোপুরি জানা নেই। স্মার্টফোনের কিছু প্রয়োজনীয় কোড রয়েছে যা ব্যবহার করলে কম সময়ে অনেক কাজ করে ফেলতে পারবেন।

স্মার্টফোনের কিছু জরুরি কোড জানিয়েছে তথ্য-প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকনোবিজ। এক নজরে দেখে নিন সেই কোডগুলো কী কী-

*33*# আপনার ফোন থেকে আউটগোয়িং কল ব্লক হয়ে যাবে এই কোড ব্যবহারে। শুধু ফোন আসবে। কোনো ফোন আপনি করতে পারবেন না। পুনরায় চালু করতে ডায়েল করতে হবে #33*pin# । এটি আইফোনের ক্ষেত্রেও প্রযোজ্য।

#31# আইফোনের গ্রাহকেরা এই কোড দিয়ে সমস্ত আউটগোয়িং কল গোপন রাখতে পারবেন। ফলে যাকে ফোন করবেন সেই ব্যক্তি আপনার নম্বর দেখতে পাবেন না। অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য এটি হল #31# ‘ফোন নম্বর’।

*3370# এই কোড ফোনের ইএফআর কোডিং ব্যবস্থা সক্রিয় করে দেয়। আপনার ফোনের কমিউনিকেশন খুব খারাপ থাকলে এই কোডটি আপনাকে সাহায্য করবে। আইফোনের ক্ষেত্রে প্রযোজ্য।

*#06# এই কোডের মাধ্যমে মোবাইলের আইএমইআই তথ্য জানা যাবে। অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

*#*#4636#*#* এই কোডের মাধ্যমে মোবাইলের ওয়াইফাই সিগন্যাল, ব্যাটারি তথ্য জানতে পারবেন অ্যান্ড্রয়েড গ্রাহকরা।

*#*#7780#*#* এই কোডের মাধ্যমে ফোনকে ফ্যাক্টরি রিসেট করা যাবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর