শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাবতলীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

news-image

অনলাইন ডেস্ক : বগুড়ার গাবতলী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ খায়রুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তিনজন পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের কুচিয়ামারি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

খায়রুল ইসলাম গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামের বাসিন্দা। তবে বর্তমানে তিনি নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমার ছেও গ্রামে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, খায়রুলের বিরুদ্ধে থানায় চারটি ডাকাতির মামলা রয়েছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার জানান, গতকাল রাতে একদল টহল পুলিশ সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন বটতলা থেকে গাবতলীর আটাপাড়া সড়কে টহল দিচ্ছিল। রাত প্রায় আড়াইটায় দিকে ওই সড়কের কুচিয়ামারি সেতু এলাকায় খায়রুলের নেতৃত্বে পাঁচ থেকে সাতজনের একটি ডাকাত দল কয়েকটি গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

ওসি আরও জানান, বিষয়টি বুঝতে পেয়ে টহল পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল এলোপাতারি গুলি ছোঁড়ে। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই ) আওয়াল ও হাবিব নামের তিনজন পুলিশ আহত হয়। পুলিশও পাল্টা পাঁচটি গুলি ছোঁড়ে। এতে খায়রুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে রাত ৩টা ২০মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা ২০মিনিটে খায়রুল মারা যান।

ময়নাতদন্ত শেষে খায়রুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হেয়েছে বলে জানান গাবতলী মডেল থানার ওসি।

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

মুনাফাহীন ব্যবসা বড় চ্যালেঞ্জ, তবে জয় সম্ভব: মঈন খান

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-২, আহত-২

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা

লালনগানে ‘৬৫ শতাংশ সুর’ দাবি, শফি মণ্ডলকে ঘিরে বিতর্ক

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর