,

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

news-image

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকা ও নড়াইলে মানহানির অভিযোগে করা পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল আহসান খান আসলাম।

তিনি বলেন, আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে আবেদন দুটির ওপর শুনানি হবে। আগামী ৩০ আগস্ট অবকাশকালীন চেম্বার বিচারপতি বসবে। ওইদিন শুনানি হতে পারে।

এর আগে গত ১৩ আগস্ট নড়াইলে করা মানহানির মামলায় এবং ১৪ আগস্ট ঢাকায় করা মানহানির মামলায় হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ খালেদা জিয়ার ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন। এ ছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।

পরে নড়াইলের চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর মানহানির মামলাটি করেন। এ ছাড়া খালেদা জিয়ার একই বক্তব্যের কারণে ২০১৬ সালের ৫ জানুয়ারি এ বি সিদ্দিকী মানহানির অভিযোগে রাজধানী ঢাকায় একটি মামলা করেন।

মামলা দুটির মধ্যে গত ৫ আগস্ট নড়াইলের একটি আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। পরে ৯ আগস্ট হাইকোর্টে এ মামলায় জামিন চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এ ছাড়া গত ৭ আগস্ট ঢাকার একটি আদালত ঢাকার মানহানির মামলায় তার জামিন নামঞ্জুর করে। পরে ১৩ আগস্ট এ মামলায় তার হাইকোর্টে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর