,

সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশি আজিজ খান

news-image

অনলাইন ডেস্ক : বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় উঠে এলেন বাংলাদেশি নাগরিক আজিজ খান। তালিকার তাঁর অবস্থান ৩৪ নম্বরে। তিনি বর্তমানে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।

ফোর্বস বলছে আজিজ খান ও তার পরিবারের সম্পদের পরিমাণ ৯ শত ১০ মিলিয়ন ডলার (৭ হাজার ২শ’ ৮০ কোটি টাকা)।

আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটি বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও রিয়েলে এস্টেট খাতে ব্যবসা করে।

সামিট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনালকে সিঙ্গাপুরের স্টক এক্সচেঞ্জে তালিকা ভূক্তির পরিকল্পনা করছেন আজিজ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিগ্রিধারী আজিজ খান ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক। সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনায় আছেন তার কন্যা আয়েশাও।

আজিজ খানের ভাই ফারুক খান বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর