,

অটল বিহারি বাজপেয়ি আর নেই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি আর নেই। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দিল্লির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিজেপির এই নেতা। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় বলেছেন, ‘অটল জি মারা গেছেন। এটা আমার জন্য অপূরণীয় এক ক্ষতি। অটল জির অসাধারণ নেতৃত্ব ভারতকে একুশ শতকের শক্তিশালী, সমৃদ্ধ ও সমন্বিত এক দেশ গড়ার ভিত্তি গড়ে দিয়েছে।’

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) এক বিবৃতিতে জানায়, ‘অটল বিহারি বাজপেয়ি মারা গেছেন। গত ৩৬ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু সব ব্যর্থ করে দিয়ে তিনি আজ চিরবিদায় নিলেন। তাঁর মৃত্যুতে পুরো জাতির সঙ্গে আমরাও শোকাহত।’

ভারতের তিনবারের প্রধানমন্ত্রী বাজপেয়ি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তবে সম্প্রতি তাঁর শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তাঁকে নয় সপ্তাহ আগে এআইআইএমএসে ভর্তি করা হয়। গতকাল বুধবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্যসহ স্বনামধন্য অনেকেই তাঁকে হাসপাতালে দেখতে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর