,

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ফ্রান্স, জার্মানির পতন

news-image

রাশিয়া বিশ্বকাপ শেষের মাসখানেক পরে র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যেখানে ১৬ বছর পর শীর্ষে জায়গা করে নিয়েছে বিশ্বকাপ জয়ী ফ্রান্স। তবে ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির রাশিয়াতে ভরাডুবির পর র‌্যাংকিংয়েও পতন হয়েছে ১৪ ধাপ। পিছিয়ে বর্তমানে তাদের অবস্থান ১৫তম। অবনমন হয়েছে আর্জেন্টিনারও।

৬ ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স। এক ধাপ এগিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনাল খেলা বেলজিয়াম। একধাপ পিছিয়ে ৩-এ নেমে গেছে ব্রাজিল। দারুণ উন্নতি করা বিশ্বকাপ ফাইনালে খেলা ক্রোয়েশিয়া ১৬ ধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে জাগায় করে নিয়েছে।

কোয়ার্টার ফাইনাল খেলা উরুগুয়ে ৯ ধাপ উন্নতি করে ৫-এ এসেছে। ৬ ধাপ এগিয়ে সেমিফাইনালের আরেক দল ইংল্যান্ড ষষ্ঠস্থানে অবস্থান করছে। সপ্তমস্থানে থাকা পর্তুগাল ৩ ধাপ পিছিয়েছে। ২ ধাপ পিছিয়ে ৮-এ সুইজারল্যান্ড। ৯-এ থাকা স্পেন একধাপ এগিয়েছে। আর ৩ ধাপ এগিয়ে ১০-এ ডেনমার্ক।

সবসময়ের ফেভারিট আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে না পারায় ৬ ধাপ পিছিয়ে ১১তম স্থানে চলে গেছে। বিশ্বকাপে খেলতে না পারা চিলি ৩ ধাপ পিছিয়ে ১২তম। আর ১০ ধাপ পিছিয়ে ১৮তমস্থানে পোল্যান্ড।

র‌্যাংকিংয়ের সময়কালে মোট ১১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে সবচেয়ে বেশি ৯টি ম্যাচ খেলেছে বেলজিয়াম। পয়েন্টের হিসেবে সর্বোচ্চ ১৫০ ধাপ এগিয়েছে ফ্রান্স (১৭২৬)। আর র‌্যাংকিং হিসেবে ২১ ধাপ এগিয়েছে বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া (৪৯)। পয়েন্টের হিসেবে ৭৭ পয়েন্ট খুইয়েছে মিশর (১৩৫৫)। তারা সর্বোচ্চ ২০ র‌্যাংকিংয়েও পিছিয়েছে (৬৫)।

এদিকে ৯০৪ পয়েন্টে থাকা বাংলাদেশ আগের ১৯৪ র‌্যাংকিংয়েই অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো ৯৬স্থানে রয়েছে ভারত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর