,

ঘুমের সহায়ক খাবার

news-image

ঘুম নিয়ে অনেকেরই সমস্যা আছে। বিছানায় এপাশ ওপাশ করতে করতে অনেকেরই রাতের অর্ধেকটা কেটে যায়। তারপরও ঘুম আসে না। এ ধরনের সমস্যায় যারা নিয়মিত ভোগেন তাদের মধ্যে অনেকেই ঘুমানোর জন্য ওষুধের সাহায্য নেন। কিন্তু ঘুমের ওষুধের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, কিছু খাবার আছে যেগুলো হতে পারে ঘুমের ওষুধের বিকল্প। এগুলোর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এগুলো ঘুমের সহায়ক হিসেবে কাজ করে।

১.বিভিন্ন পুষ্টি গুণে সমৃদ্ধ খাবার হচ্ছে কলা। রাতে কলা খেলে ঘুম ভাল হয়। এতে থাকা ম্যাগনেসিয়াম মাংসপেশীকে শিথিল করে। এ ছাড়া কলা খেলে মেলাটোনিন ও সেরোটোনিন হরমোন নির্গত হয়ে শরীরে ঘুমের আবেশ নিয়ে আসে। তাই যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা রাতের খাবারের সঙ্গে কলা খেতে পারেন।

২. গবেষণায় দেখা গেছে, হালকা গরম দুধ ঘুম সহায়ক একটি খাবার।  এতে থাকা ট্রাইপটোফান ও এমিনো অ্যাসিড, শরীরে ঘুমের আবেশ সৃষ্টি করে। এ ছাড়া দুধে থাকা ক্যালসিয়াম মস্তিষ্কে ট্রাইপটোফেন ব্যবহারে সহায়তা করে। রাতে এক গ্লাস দুধ খেলে মানসিক চাপ অনেকটাই কমে যায় এবং শরীর কিছুটা হলেও শিথিল হয়ে আসে। ফলে তাড়াতাড়ি ঘুম আসে।

৩.  মস্তিষ্কে ওরেক্সিন নামের একটি নিউরোট্রান্সমিটার আছে যা মতিষ্ককে সচল রেখে ঘুমের ব্যাঘাত ঘটায়। রাতে ঘুমানোর আগে মধু খেলে মস্তিষ্কে গ্লুকোজ প্রবেশ করে এবং ওরেক্সিন উৎপাদন বন্ধ করে দেয় কিছু ক্ষণের জন্য। এজন্য ঘুমানোর আগে মধু খেলে তা ঘুমের জন্য সহায়ক হবে।

৪. সিদ্ধ কিংবা রান্না আলু ঘুমের সহায়ক একটি খাবার। এতে থাকা ট্রাইপটোফেন হাই তোলায় ব্যাঘাত সৃষ্টিকারী এসিড নষ্ট করে দেয়। ফলে  মস্তিষ্ক বেশ দ্রুত ঘুম পাড়াতে সাহায্য করে।

৫. ওটমিলে ঘুমের সহায়ক মেলাটোনিন রয়েছে। রাতের খাবার হিসেবে ওটমিল খেলে ঘুম ভাল হওয়ার সম্ভবনা থাকে।

৬.  যাদের রাতে ঘুমাতে সমস্যা হয় তারা প্রতিদিন রাতের খাবারের সঙ্গে ১০ থেকে ১২ টি বাদাম খেতে পারেন। তাহলে ঘুম ভাল হবে।  সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী