,

স্বাধীনতা দিবসে সম্প্রীতির নতুন নজির সানিয়া-শোয়েব’র

news-image

অনলাইন ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টুইটে ভারতীয়দের শুভেচ্ছা জানালেন শোয়েব মালিক৷ পাল্টা এক দিন আগে অনুষ্ঠিত পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাকিস্তানি ভক্তদের টুইট করেন সানিয়া মির্জা৷ দুই দেশের স্বাধীনতার দিনে সানিয়া-শোয়েবের এই টুইট সম্প্রতির নতুন নজির গড়লো৷

গতকাল বুধবার ভারতের স্বাধীনতা দিবসের টুইটে পাকিস্তান ক্রিকেটার তথা সানিয়ায় স্বামী শোয়েব মালিক লেখেন, ‘ভারতীয় নাগরিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা৷’ সেই টুইটে লাভ সাইন পোস্ট করে রিটুইট করেছেন সানিয়া৷

একদিন আগে পাকিস্তানের স্বাধীনতা দিবসে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল৷ ১৪ আগস্ট সেই টুইটে সানিয়া লিখেছিলেন, ‘পাকিস্তানি ভক্তদের তাদের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা রইল৷’

পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন পাকিস্তানিদের শুভেচ্ছা জানানোয় টুইটে এক ভক্তের রোষের মুখে পড়তে হয় সানিয়াকে৷ সেখানে সেই ভক্ত লেখেন আজ কি আপনার স্বাধীনতা দিবস? ভারতীয় মহিলা টেনিস তারকা পালটা টুইটে জবাব দিয়ে লিখেছেন, ‘আমার দেশের স্বাধীনতা দিবস একদিন পরে৷ এদিন (১৪ আগস্ট ) আমার স্বামীর ও তার দেশের স্বাধীনতা দিবস৷ আশা করি আপনার সংশয় দূর করা গেল৷’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর