,

‘ঈদের আগে কোনো পণ্যের দাম বাড়বে না’

news-image

নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহার আগে কোনো কোনো পণ্যের মূল্য গত বছরের চেয়ে কম আছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ঈদের আগে কোনো নিত্যপণ্যের দাম বাড়বে না। এছাড়া মসলার বাজার সহনীয় পর্যায়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারস্থ মসলার বাজার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, বাজার পরিদর্শন করে দেখা গেছে- পেঁয়াজ, রসুন, আদাসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম গত বছরের চেয়ে বেশ খানিকটা কম। সম্মিলতভাবে উত্তর-দক্ষিণের সব কাঁচাবাজারে মনিটরিং টিম রাখার ব্যবস্থা করছি, যেন কোনোক্রমেই মসলার বাজার নাগালের বাইরে না যায়। তবে এবার নিঃসন্দেহে বলতে পারি মসলার বাজার নিয়ন্ত্রণে রয়েছে।

এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী মেসবাহুল ইসলাম, ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, ডিএনসিসির আঞ্চলিক (অঞ্চল-৫) নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর