,

লাইফ সাপোর্টে বাজপেয়ী

news-image

অনলাইন ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি (৯৩) গত নয় ‌সপ্তাহ ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু মঙ্গলবার থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। ফলে গত ২৪ ঘণ্টা ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এদিকে বাজপেয়ীকে দেখতে বুধবার হাসপাতাল ছুটে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার এক বিবৃতিতে এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটলবিহারী বাজপেয়ির অবস্থা আশঙ্কাজনক। তার একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছে। গত ১১ জুন কিডনি সংক্রামণ, মূত্র ত্যাগে জটিলতা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এইমস হাসপাতালে ভর্তি হন বাজপেয়ী। তারপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটার দিকে বাজপেয়ির শারীরিক অবস্থা জানতে এইমসে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে চারবার বাজপেয়ীকে দেখতে হাসপাতালে গেলেন মোদি। তিনি প্রায় ৫০ মিনিটেরও বেশি সময় হাসপাতালে অবস্থান করেন। চিকিৎসকদের কাছ থেকে বাজপেয়ির শারিরীক অবস্থার খোঁজখবর নেন।

এরপর বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টা ধরে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে। এইমসের চিকিৎসক ডক্টর রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বাজপেয়ি।

প্রসঙ্গত, অটলবিহারী বাজপেয়ি ১৯৯৬ থেকে ৯৯ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তিনবার দায়িত্ব পালন করেছিলেন । এরপর ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত একটানা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ভারতে তিনিই হলেন কংগ্রেস দলের বাইরে প্রথম কোনো নেতা যিনি প্রধানমন্ত্রী হিসাবে পাঁচ বছর পূর্ণ করেন। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর